বিক্রয় প্রসার এবং জনসংযোগ

বিক্রয় প্রসার এবং জনসংযোগ আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “বাউবি ওএসবিবিএ ১২০৫ বিপণন নীতিমালা” এর  “বিজ্ঞাপন, বিক্রয় প্রসার এবং জনসংযোগ” ইউনিট ১০ এর অন্তর্ভুক্ত।

 

বিক্রয় প্রসার এবং জনসংযোগ

 

জনসংযোগ কাকে বলে?

What is Public Relation?

বিপণন প্রসারের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো জনসংযোগ। একটি প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত বিভিন্ন পক্ষের সাথে সুসম্পর্ক গঠনের মাধ্যমে প্রতিষ্ঠানের অনুকূল ভাবমূর্তি প্রতিষ্ঠার প্রয়াসকে জনসংযোগ বলা হয়। ফিলিপ কটলার ও গেরি আর্মস্ট্রংয়ের মতে, ‘Public relation means building good relations with the company’s various hearing off unfavorable rumors, stories and events.’ অর্থাৎ প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে সুসম্পর্ক স্থাপন, অনুকূল প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি তৈরি এবং প্রতিকূল যেকোনো ধরনের গুজব, কল্পকাহিনি ও ঘটনার নিয়ন্ত্রণ এবং প্রতিহত করার সামগ্রিক প্রয়াসকে জনসংযোগ বলা হয়।

জনসংযোগ সাধারণত পণ্য ও সেবা, ব্যক্তি, স্থান, ধরন, কার্যাবলি, প্রতিষ্ঠান, জাতি ইত্যাদির প্রসারের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে । জনসংযোগের বিভিন্ন কার্যাবলির মাঝে কিছু উল্লেখযোগ্য কর্মসূচি হলো:

⇒ সাংবাদিক বা সংবাদ সম্পর্ক ( Press Relations): কোনো ব্যক্তি পণ্য বা সেবার প্রতি আকর্ষণ বৃদ্ধির প্রয়াসে সংবাদমাধ্যমগুলোতে পরিবেশনযোগ্য তথ্য সৃষ্টি ও প্রেরণ করা।

⇒ পণ্য এবং ব্র্যান্ড প্রচার ( Product and Brand Publicity): নির্দিষ্ট পণ্যের ব্র্যান্ডের প্রচার করা ।

⇒ জনসাধারণ সম্বন্ধ (Public Affairs): রাষ্ট্রীয় বা সামাজিক জনগোষ্ঠী ও প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক স্থাপন ।

⇒ লবিং (Lobbying) বা প্রভাব বিস্তারকরণ: আইন প্রণয়নকারী বা জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ রক্ষাকরণ ।

⇒ বিনিয়োগকারী সম্পর্কিত (Investor Relations): প্রতিষ্ঠানের বিনিয়োগকারী এবং অন্যান্য আর্থিক পক্ষের সাথে সম্পর্ক রক্ষাকরণ।

⇒ উন্নয়নমূলক (Development): আর্থিক সহায়তা বা স্বেচ্ছাসেবা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন দাতব্য ও অলাভজনক প্রতিষ্ঠানের সাথে কাজ করা। এছাড়াও প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচির সহায়ক স্বীকৃতি অর্জনেও জনসংযোগ ব্যবহৃত হয়ে থাকে ।

 

 

প্রধান জনসংযোগ হাতিয়ারসমূহ

Major Public Relation Tools

জনসংযোগে ব্যবহৃত প্রধান হাতিয়ারগুলো হলো যা চিত্র ১০.২ দেখানো হলো-

১. সংবাদ (News): জনসংযোগ প্রতিনিধিরা প্রতিষ্ঠান সম্পর্কিত বিভিন্ন পরিবেশনমূলক সংবাদ খুঁজে বের করে ও সৃষ্টি করে বিপণন প্রসার হিসেবে ব্যবহারের জন্য।

২. বিশেষ ঘটনা (Special Events): বিশেষ ঘটনা, যেমন: সংবাদ সম্মেলন, ভাষণ, ভ্রমণ, স্পন্সরশিপ, উপস্থাপনা, শিক্ষামূলক কর্মসূচি ইত্যাদি আয়োজন ও উৎসাহী পক্ষের জন্য পরিবেশন।

৩. লিখিত উপাদান (Written Elements): জনসংযোগ প্রতিনিধিরা বিভিন্ন ধরনের লিখিত উপাদান, যেমন: বার্ষিক প্রতিবেদন, সংক্ষিপ্ত পুস্তিকা রচনা, প্রতিষ্ঠানের প্রচারপত্র, সাময়িকী ইত্যাদি তৈরি করে লক্ষ্যায়িত ভোক্তাদের প্রভাবিত করার জন্য ।

 

প্রসার এবং জনসংযোগ

 

৪. অডিও ভিজ্যুয়াল বা ধারণকৃত উপাদান (Audio-Visual Elements): এক্ষেত্রে বিভিন্ন ধরনের ভিডিও বা প্রতিষ্ঠান সম্পর্কিত ধারণকৃত তথ্য ব্যবহার করা হয় ৷

৫. প্রাতিষ্ঠানিক প্রতীক সংবলিত উপাদান (Corporate Identity Materials ) : বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রতীক সংবলিত উপাদানসমূহ মনিহারী দ্রব্য, পুস্তিকা, প্রাতিষ্ঠানিক যানবাহন ইত্যাদি বিপণন প্রসারে ব্যবহার করা হয়।

৬. জনসেবামূলক কর্মকান্ড (Public Service Activities): সর্বশেষ বিপণনকারী প্রতিষ্ঠান বিভিন্ন জনহিতকর কাজে অর্থ ও সময় প্রদানের মাধ্যমেও জনসংযোগের ব্যবহার করে থাকে।

 

অন্যান্য বিপণন হাতিয়ারের মতোই জনসংযোগ ব্যবস্থপানার ক্ষেত্রে সঠিক পরিকল্পনা এবং কার্যকর মাধ্যম ব্যবহার আব্যশক। এক্ষেত্রে বৃহৎ বিপণন উদ্দেশ্যের সাথে সমন্বিতভাবে উদ্দেশ্য ও উপাদান নির্ধারণ এবং ফলাফল মূল্যায়ন অপরিহার্য ।

বিজ্ঞাপন, বিক্রয় প্রসার এবং জনসংযোগ

সারসংক্ষেপ

প্রতিষ্ঠানের অনুকূল ভাবমূর্তি প্রতিষ্ঠার প্রয়াসে প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত বিভিন্ন পক্ষের সুসম্পর্ক গঠনের প্রচেষ্টাকে জনসংযোগ বলা হয়। জনসংযোগে ব্যবহৃত প্রধান হাতিয়ারসমূহ হলো, যথা: সংবাদ, বিশেষ ঘটনা, লিখিত উপাদান, ধারণকৃত উপাদান, প্রতীক সংবলিত উপাদান, অর্থ ও সময় প্রদান ইত্যাদি।

Leave a Comment